লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দীন মোহাম্মদ জিহাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার বালাইশপুরে এই ঘটনা ঘটে। জিহাদ সন্ত্রাসী গোষ্ঠী ‘জিহাদ বাহিনী’র প্রধান বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি জুনায়েত কাউছার জানান, জিহাদকে শুক্রবার রাতে উত্তর জয়পুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে রাতে পুলিশ বালাইশপুরে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় জিহাদের পায়ে গুলি লাগে। এসময় পুলিশের তিন কনস্টেবলও আহত হন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জিহাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে।
