চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

মনজুরকে সমর্থন দিতে ২০ দলীয় জোটের সভা

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১২:৫৬
 
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দেবে ২০ দলীয় জোট। শনিবার বিকেল চারটার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় জোটের সভা ডাকা হয়েছে। ঐ সভায় মনজুরকে সমর্থন দেয়া হতে পারে।
জোট সূত্রে জানা গেছে, স্থানীয় ২০ দলীয় জোট মনজুর আলমকে মেয়র নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিতে পারে। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও জোটের নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ মনজুর আলম।