গাজীপুরের কাশিমপুরে কেরাম খেলা নিয়ে ঝগড়ার সময় ছুরির আঘাতে আনোয়ার হোসেন (২১) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আনোয়ার ময়মনসিংহের সদর থানার সিদলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি কোনাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে কাশিমপুর জেলখানা সড়কে কেরাম খেলা নিয়ে দুই দল যুবকের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে আনোয়ার হোসেনকে মারধর ও বুকে ছুরি মারে তার প্রতিপক্ষ।
স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোবারক হোসেন জানিয়েছেন, ঘটনা নিশ্চিত করে জানান, নিহত আনোয়ার কোনাবাড়ির একটি পোশাক কারখানায় কাজ করতেন।
