সমানে সমানে লড়াই

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৫:৫৭
বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসরে এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে রবিবার। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ খেলা হবে। ক্রিকেটের দুই শক্তিশালী দল এখন অনুশীলনে ব্যস্ত। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং এই প্রথমবারের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের শক্তি-সামর্থ্য নিয়ে কোনো দ্বিমত নেই কারো। তবে ফেবারিট ধরা হচ্ছে অস্ট্রেলিয়াকেই।
বাংলাদেশের সাবেক খেলোয়ার খালেদ মাহমুদ সুজন বলেছেন, অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও এবার সহ-স্বাগতিক দল নিউজিল্যান্ড ভীষণ আত্মবিশ্বাসী ও আগ্রাসী গতিতে খেলছে। তাই নতুন কিছু আমরা দেখতে পারি এবারের বিশ্বকাপে। 
নিউজিল্যান্ডের পক্ষে যেমন ম্যাককুলাম, গাপটিল, সাউদি, বোল্ট ও ভেট্টরিরা রয়েছেন। অপরদিকে অজিদের দলে রয়েছেন, ডেভিড ওযারনার, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, ফকনার ও স্টার্কদের মতো জাদরেল খেলোয়াররা। 
নিউজিল্যান্ড দলের গাপটিলের মতো জায়েন্ট ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে একাই বধ করতে পারেন অজিদের। যার ঝুলিতে রয়েছে বিশ্বকাপে একম্যাচে রেকর্ড রান ২৩৭। 
বিশেষজ্ঞরা বলছেন, এবার নিউজিল্যান্ডের জন্য ভ্যনুটি হবে নতুন। অচেনা মাঠে তাদের মানিয়ে নিতে হবে। তবে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম  বলেছন, তারা মেলবোর্ন মাঠে অনুশীলন করছেন আর ভালো পারফর্ম করতে তাদের তেমন বেগ পেতে হবে না।  বিশ্বকাপটা তাদের করে রাখতে চান ২০১৫ সালের শেষ ম্যাচে।
শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় কে দখলে নিতে পারে বিশ্বকাপটি। এবারের আসরে সবগুলো ম্যাচে জয়লাভ করা ব্ল্যাকক্যাপস নিউজিল্যান্ড নাকি গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে হেরে যাওয়া অজিরা। 
যদি নিউজিল্যান্ড জিতে যায় তারা হবে প্রথমবার বিশ্বকাপ জয়ী অপরাজিত চ্যাম্পিয়ন। অপরদিকে, অস্ট্রেলিয়া জিতবে পঞ্চমবারের মতো বিশ্বকাপ।