সাভারে ২ নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৬:১১
ঢাকার সাভারের পৃথক স্থান থেকে পোশাক শ্রমিকসহ দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে আশুলিয়ার গোরাট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মৌসুমী নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আর শুক্রবার মধ্যরাতে এলাকাবাসীর খবরে হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি ফাঁকা মাঠ থেকে আনুমানিক ২৩ বছর বয়সী অজ্ঞাত অপর নারীর লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারনা, দুইটিই হত্যাকাণ্ড।