কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন। প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না।’ শনিবার মতিঝিলে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকত। কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী বলেন, ‘আমার স্বামী কাদের সিদ্দিকী ৬০ দিন যাবত্ মতিঝিলের ফুটপাতে অবস্থান করছেন। জনগণের সুখের জন্য দেশের শান্তির জন্য যদি তিনি যদি ৬০ বছরও ঘরের বাইরে থাকেন আমার কোনো আপত্তি নেই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।
