কুবি’র নৃবিজ্ঞান বিভাগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১২:৩১
নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৃবিজ্ঞান বিভাগ কেক কাটার অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকালে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল নৃবিজ্ঞানের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মাসুদা কামাল, বিভাগের সভাপতি আইনুল হকসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২০১০ সালের ২২ ফেব্রুয়ারি বিভাগে শিক্ষক যোগদান এবং ২৯ মার্চ থেকে এ বিভাগের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ এবং বিভাগের প্রথম ব্যাচে ৩৩ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিয়ে পথচলা শুরু করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ। দেশের পাবালিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ম ও সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ খোলা হয়। নৃবিজ্ঞানের অধ্যাপক ও বিশ্ববিদ্যায়ের ২য় উপাচার্য ড. এ এইচ এম জেহাদুল করিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ চালু করেন। বর্তমানে এ বিভাগের আটজন শিক্ষক ও ছয়টি ব্যাচে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ২৮ মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ২০০৭ সালে ২৮ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৯ম ব্যাচ ক্লাস শুরু করেছে।