একই সাথে মোবাইল ও কম্পিউটারে ব্যবহারযোগ্য ডিভাইস হিসেবে সানডিস্ক’র (sandisk) টু-ইন-ওয়ান পেনড্রাইভ বাজারে আসছে। এটি একটি ডুয়াল পেনড্রাইভ যা একই সাথে স্মার্টফোন ও কম্পিউটারে সাপোর্ট করবে। খবর স্যানডিস্ক ডটকম’র।
নতুন এই পেনড্রাইভ ইউএসবি ৩.১ পোর্ট ব্যবহার করে অবলীলায় কাজ করা যাবে। পাশাপাশি আগের ইউএসবি পোর্টেও কাজ করবে। পেনড্রাইভাটি ৩২জিবি ও ৬৪জিবি ডাটা সংগ্রহ করতে সক্ষম দুইটি বিন্যাসে পাওয়া যাবে। এটি সর্বোচ্চ ১৫০এমবিপিএস গতিতে ডাটা ট্রান্সফার করতে সক্ষম।
