ভোটে পেছাবে তিনদিনের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৪:০৪
 
ঢাকা ও চট্টগ্রামের সিটির নির্বাচনের জন্য এইচএসসি ও সমমানের তিন দিনের পরীক্ষা পেছানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে এক সভা শেষে তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে ভোট আয়োজনে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষার সূচি পরিবর্তন করে দেয়া হবে। নতুন তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
সূচি অনুযায়ী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। অন্যদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল।