নোবেলজয়ী কবি ট্রান্সট্রোমার আর নাই

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৪:৫২
নোবেলজয়ী সুইডিশ কবি ও মনোস্তত্ববিদ টমাস ট্রান্সট্রোমার আর নেই। ৮৩ বছর বয়সী এই কবি  দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন।
রয়টার্স’র খবরে বলা হয়েছে, ১৯৯০ সালে স্ট্রোকের কারণে বাকশক্তি হারানো এই কবি গত বৃহস্পতিবার স্টকহোমে অসুস্থ বোধ করলে সেখানেই মারা যান।
ট্রান্সট্রোমারের কবিতা বিশ্বের ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
২০১১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।