সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৫:১৯


সাতক্ষীরার তালা উপজেলার এক মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে যায় তার বাড়ির সমস্ত জিনিসপত্র। রবিবার ভোর রাত দেড়টার দিকে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের কপোতাক্ষ নদের আন্ত:জেলা সীমানার পূর্বপাশে এ ঘটনাটি ঘটে।

মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোড়ল জানান, তিনি অসহায় মুক্তিযোদ্ধা হওয়ায় সরকার তাকে তিন বিঘা জমি প্রাথমিকভাবে বন্দবস্তো দেয়। ১০-১২ বছর যাবত সেই জমিতে তিনি তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্ত গত কয়েকদিন যাবত খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোনাতনকাটি গ্রামের শেখ ইস্কেন্দার ও শেখ ইমামুল হক তাদের পরিবারকে হত্যার হুমকি দেয়। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে রবিবার ভোর রাতে ক্ষিপ্ত হয়ে শেখ ইস্কেন্দার ও শেখ ইমামুল হকের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল দৃর্বত্তরা তার বাড়িতে আগুন দিয়ে জালিয়ে দেয়। তিনি আরও জানান, তিনি পরিবার নিয়ে প্রাণে রক্ষা পেলেও আগুনে পুড়ে যায় তার বাড়ির জিনিসপত্র।
খবর পেয়ে উদ্ধতন পুলিশ কর্মকর্তারা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারা ঘটনাস্থালে পরিদর্শন করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার প্রতিবেশীদের সাথে তার বিরোধ ছিল। ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। তবে, এখনই কিছু বলা যাচ্ছেনা। অধিকতর তদন্তর শেষে কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে এ বিষয়ে জানা যাবে।