চকরিয়ায় বজ্রপাতে লবণ চাষী নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২০:০৫
 
কক্সবাজারের চকরিয়ায় লবণ মাঠে কাজ করার সময় রবিবার  জাফর আহমদ (২৬) নামে এক লবণ চাষী বজ্রপাতে নিহত হয়েছেন। জাফর আহমদ চট্রগ্রামের বাশঁখালী উপজেলার হামজা মিয়াজী পাড়া গ্রামের আহমদ ছফার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,  দুপুরে তিনি মাঠে কাজ করার সময় হঠাত্ বজ্রপাতে তার মৃত্যু ঘটে। ওসি বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে বাঁশখালীস্থ গ্রামের গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে।