চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এক কাউন্সিলর এবং তার স্ত্রী। স্বামী জাবেদ নজরুল ইসলাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার স্ত্রী মোছাম্মত্ ফারহানা জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪ নম্বরের সঙ্গে ১২ ও ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে।
ফারহানা জাবেদ সাংবাদিকদের বলেন, ‘নারীদের সমস্যা নিরসনে আমি এইবার প্রার্থী হয়েছি সংরক্ষিত আসন থেকে।’
ফারহানা জানান, ‘স্বামী আগে কাউন্সিলর ছিলেন। সেই সুবাদে স্বামীর সাথে সাথে বিভিন্ন জায়গায় যেতে হতো। ওই সব জায়গায় মানুষের বিশেষ করে নারীদের নানা সমস্যার কথা শুনতাম।’
২০০৫ সালে আওয়ামী লীগের সমর্থনে ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন জাবেদ নজরুল ইসলাম। ২০১০ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। জাবেদ নজরুল ইসলাম বলেন—জনগণের ইচ্ছায় নির্বাচনে নেমেছি।
