বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, একদল চোরাচালানী পাঁচবিবি উপজেলার সীমান্ত পিলার ২৮৩/১৯ এস এলাকা দিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ বাংলাদেশে প্রবেশ করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাচালানীরা মালামাল ফেলে ভারতে পালিয়ে গেলে বিজিবি এসব ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। এগুলোর মূল্য ১,৩৪,৫২,১৫০ টাকা।
উদ্ধরকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে বিয়ার ৫ বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ৭৩ হাজার ৯২০টি, ডেক্সিন ২০ হাজার পিস, প্রাকটিন- ২০ হাজার পিস, শাড়ী ১৭১টি, শার্ট পিচ ৮০টি, কিচমিচ ১০৭ কেজি, জিরা এক হাজার ১৮১ কেজি ও মোটরসাইকেল একটি।
