গোপালগঞ্জের গাড়ি চাপায় নূরজাহান বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নূরজাহান বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রামে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি নূরজাহানকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যায়।
