নির্ধারিত সময়সূচিতেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৬:৪৪
 
নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
নুরুল ইসলাম নাহিদ জানান, চলতি বছর ১০ বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীর মোট সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪।

তিনি বলেন, হরতাল-অবরোধসহ যত বাধাই আসুক না কেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্বিঘ্নে ও নিরাপত্তার ভিতর পরীক্ষা গ্রহণের স্বার্থে তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০দলের প্রতি হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।