জেলার নিয়ামতপুর উপজেলায় সোমবার যাত্রীবাহী বাসের চাপায় ইসরাইল হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ইসরাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
নিয়ামতপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, নওগাঁ থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
