জয়পুরহাটে ৩ দিনব্যাপী চারুকলা উত্সব শুরু

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৮:২৪
 
জয়পুরহাটে শিশুদের ৪ শতাধিক চিত্রকর্ম নিয়ে সোমবার থেকে ৩ দিন ব্যাপী ২য় শিশু চারকলা উত্সব শুরু হয়েছে।
 
শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত এই চারুকলা উত্সবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. মো: মোস্তাফিজুর রহমান।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী।
 
সভাপতিত্ব করেন ২য় শিশু চারুকলা উত্সব কমিটির সভাপতি ও জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. টি এম এম নুরল মোদাচ্ছের চৌধুরী এবং চারুকলা উত্সব কমিটির সদস্য সচিব মাহবুব আলম বক্তব্য রাখেন।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস স্মরণে এই ২য় শিশু চারকলা উত্সবের আয়োজন করা হয়েছে। চারুকলা উত্সবে ৮০ জন শিশু চারশটি চিত্রকর্ম স্থান পেয়েছে।