সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৩টি বাড়ি । সোমবার দুপুর সাড়ে বারটার দিকে কালিয়াইশ ইউনিয়নের মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন- মনির আহমদ, আয়ুব আলী, কবির আহমদ, খাইর আহমদ, জাহানারা বেগম, মোরশেদ আলম, মো. এরশাদ, কহিনূর আকতার, ইসলাম খাতুন, বুলু আকতার, ফরিদা বেগম, ইউসুফ আলী ও মো. হোসেন।
উপজেলার কালিয়াইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সামশুল ইসলাম জানান, আগুনে ১৩ বসতঘরের সব কিছুই পুড়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
