গত ৫ জানুয়ারির পর রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৬০টি ককটেল ধ্বংস করেছে সেনা বাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা।
সোমবার দুপুরে নগরীর পদ্মা নদী সংলগ্ন বিজিবির সীমান্ত নোঙ্গর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ককটেলগুলো ধ্বংস করে।
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, চলমান হরতাল-অবরোধের সময় অভিযান চালিয়ে বেশকিছু ককটেল ও বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুরে সেনা বাহিনীর ১০/১২ জনের একটি বোমা বিশেষজ্ঞ দল ককটেলগুলো ধ্বংস করে। এ সময় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
