ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রাম ঘোষপাড়া মাঠের ৫০ বিঘা পানের বরজ পুড়ে গেছে। কালীগঞ্জ, কোটচাদপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন মোল্লা জানান, সোমবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে রায়গ্রাম ঘোষপাড়া মাঠের পানের বরজে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুন ৫০ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির পান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১কোটি টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ঘটনাস্থল পরিদর্শন করেন।
