জার্মানউইংসের বিধ্বস্ত বিমানের কো-পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎসের (২৭) আত্মহত্যার প্রবণতা ছিল। পাইলটের লাইন্সেস পাওয়ার আগে অনেক দিন আগে তার এই আচরণের জন্য চিকিত্সা দেয়া হয়েছিল। মঙ্গলবার তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
জার্মানির ডুয়েসড্রফের পাবলিক প্রসিকিউটর ক্রিস্টোফ কাম্পা বলেন, পাইলট হওয়ার বেশ কয়েক বছর আগে আত্মহত্যার প্রবণতার জন্য লুবিত্স সাইকোথেরাপিস্টের শরাণাপন্ন হয়েছিলেন বলে নথিপত্রের মাধ্যমে জানা যায়।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে লুবিত্স অসুস্থতার জন্য চিকিত্সকের কাছে গেলেও সেখানে তার আত্মহত্যা প্রবণতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রবণতা রেকর্ড করা হয়নি।
ফ্রান্সে গত মঙ্গলবার জার্মানউইংসের যাত্রীবাহী বিমানটিকে পর্বতের গায়ে বিধ্বস্ত হয়। বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা দাবি করছেন কো-পাইলট লুবিত্স ইচ্ছা করেই বিমানটি বিধ্বস্ত করেন। দুর্ঘটনায় বিমানের ১৫০ জন আরোহীর সবাই প্রাণ হারান।
