বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে আড়াই বছর বয়সী এক শিশু কন্যার লাশ বাড়ির পাশের একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। নিহত নিহা ওই গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে। সাজ্জাদ হোসেন জেলা শহরের একটি কাপড়ের দোকানে চাকরি করেন।
জানা গেছে, নিহত শিশু নিহা গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে ড্রেন থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ নিহার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীর ধারনা, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর এএসপি(বি সার্কেল) উজ্জল কুমার রায়, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু, ওসি (তদন্ত) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলা হয়েছে।
