ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ত্রাণকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় সানায় আল-মাজাক শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করেছে। তবে ইয়েমের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হাউথি বিদ্রোহীরা সেখানে গোলাবার্ষণ করেছে।
‘দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪৫ জন বলে জানিয়েছিল্। পরবর্তী সময়ে সংস্থাটি ৪০ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
শিয়া হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুল্লাহ মানসুর হাদিকে সহায়তা করার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে হামলা চালাচ্ছে।
২০০৯ সাল থেকে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে লড়াই চলার পর থেকেই আল-মাজাক শরাণার্থী শিবির হিসেবে ব্যবহুত হয়ে আসছে।
