নাশকতায় পৃষ্ঠপোষকতার অভিযোগে রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মুহাম্মাদ সেলিমকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকেলে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ তাকে গ্রেফতার করে কার্যালয়ে নিয়ে যায়। এরপর সন্ধ্যার আগেই তাকে আদালতে পাঠানো হয়। মহানগর ডিবি’র ওসি খন্দকার জাহিদর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এদিকে আবু মো. সেলিমকে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি জামিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর আমির প্রফেসর আবুল হাশেম ও সেক্রেটারি ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর।
