বিদ্যুৎ এর দাবিতে আজ মঙ্গলবার রাতে এলাকাবাসী বিক্ষোভ করে সাব-ষ্টেশন ঘেরাও করে। এ সময় এলাকাবাসী দুইপাশের রাস্তা আটকে দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসীর অভিযোগ, সেচ মৌসুম ও এইচএসসি পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ না থাকায় উপজেলার গজঘন্টা, হাবু, ওমর,সহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তাছাড়া সাব-ষ্টেশন চালুর পর লাইন ভাগ করার কারনে অন্য এলাকায় বিদ্যুৎ থাকলেও এ সব এলাকায় সরবরাহ কম থাকে। এ কারনে কয়েকশ এলাকাবাসী আজ রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বুড়িরহাট এলাকায় সদ্য চালু হওয়া পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আওতায় নির্মিত সাব ষ্টেশন ঘেরাো করে বিক্ষোভ প্রদর্শন করে।
পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর গঙ্গাচড়াস্থ আঞ্চলিক অফিসের ডিজিএম হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কয়েকদিন থেকে ঝড় - বৃষ্টির কারনে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হয়েছে।
