পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের গয়ালী পাড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের গয়ালী পাড়ার কমল চন্দ্র গয়ালীর তালাবদ্ধ বসত ঘরে সকাল ১০টার দিকে আগুন লাগে। এ সময় ঘরে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন প্রতিবেশী মাখন চন্দ্র গয়ালীর বসত ঘরে লেগে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরো পড়ুন: ৩৯ বছর পর আবার বড় পর্দায় ‘উত্তম কুমার’!
মঠবাড়িয়া উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুইটি ঘর ও ঘরের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
ইত্তেফাক/অনি
