চুয়াডাঙ্গা জেলা শহরের দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পুলিশ লাইনের কাছে আহসান (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার এ ঘটনা ঘটে। আহসান দামুড়হুদা উপজেলার নতুন বাস্তবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই মতিয়ার জানান, সকালে সাড়ে নয়টার দিকে আহসান স্যালো ইঞ্জিন চালিত করিমনে করে চুয়াডাঙ্গা শহরের বাজারে লাউ বিক্রির জন্য যাচ্ছিলেন। দ্রুতগামী করিমনটি পুলিশ লাইনের সামনে স্পিড ব্রেকার অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আহসানের মাথা গুরুতরভাবে থেতলে যায়। করিমনের চালক ছোট ভাই মতিয়া তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তিনি মারা যান।
