নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা বাংলাদেশে

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১২:০৯
নাসা আয়োজিত বিশ্বের অন্যতম বৃহত্ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ এবার বাংলাদেশেও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে। ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশে আসবেন ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক আলী লিওয়েলিন। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বেসিস; বাস্তবায়ন করবে বেসিস স্টুডেন্টস ফোরাম; সহযোগিতায় থাকবে আইবিপিসি, ক্লাউডক্যাম্প ও মোবাইল মানডে। বাংলাদেশ পর্বে নির্বাচিত ৪টি দল নিউইয়র্কে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন https://2015.spaceappschallenge.org।