মাগুরায় দুর্ঘটনায় ২০ বাসযাত্রী আহত

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৭:১৬
                  
 
মাগুরা-ঢাকা মহা সড়কের মাগুরা সদর উপজেলার রামনগর নামকস্থানে বুধবার দুপুর ৩ টার দিকে সোহাগ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে । এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে ।
 
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, মাগুরা- ঢাকা মহা
সড়কের মাগুরা সদর উপজেলার রামনগর নামকস্থানে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী যাত্রীবাহী  বাসের সাথে বিপরীতমুখি ঢাকা থেকে যশোর গামী বাসের সাখে  সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ।
 
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তত্পরতায় অংশ নেয় । আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেয়া হয়েছে ।
 
পুলিশ বাস দুটিকে আটক করলেও উভয় বাসের চালক পালিয়ে গেছে ।