বলেশ্বর নদীতে শিশু নিখোঁজ

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৭:৩২
 
বাগেরহাটের শরণখোলায়  বুধবার দুপুরে বলেশ্বর নদীতে গোসল করতে গিয়ে এক প্রতিবন্ধি শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম তরিকুল ইসলাম (৮)। সে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ হাওলাদার জানান, মানসিক ভারসম্যহীন (প্রতিবন্ধি ) তরিকুল প্রতিবেশী কয়েকজন শিশুর সাথে দুপুরে বলেশ্বর নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এসময় সঙ্গীয় শিশুরা খোজাখুজিঁ করে না পেয়ে বাড়িতে খবর দিলে আত্নীয়স্বজন ও প্রতিবেশীরা  শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।