লক্ষীপুররে কমলনগরে বৈশাখী ঝড় হয়ছে। বুধবার দুপুর দুইটায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে । ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহত হয় ৩০ জন।
১ নং চর কালকিনি ইউপি চেয়ারম্যান মাষ্টার ছায়েফ উল্লাহ জানান, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন অফিস, গুচ্ছ গ্রাম মসজিদ, কে, আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে । ২ নং সাহেবের হাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মাস্টার জানান, ঝড়ের আঘাতে স্কুল,মসজিদসহ বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতির খবর পাওয়া যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
