আইসিসি বিশ্বকাপ-২০১৯ এর দিন ঘনিয়ে আসছে। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বসেরার লড়াই। এ নিয়ে সকলের মধ্যে উত্তেজনা কাজ করছে। এরইমধ্যে সতর্ক বার্তা জারি করেছে আইসিসি। দর্শকদের জন্য ভুয়া প্রতিযোগিতা ও লটারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আইসিসির তরফ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে এই ধরণের ভুয়া স্কিমের সঙ্গে তারা কোনোভাবে যুক্ত নয়।
নিজেদের দেওয়া বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছেন, ‘আইসিসি জানিয়েছে লটারি, প্রতিযোগিতা বা প্রমোশান কিছুই আয়োজন করেনি তারা। ২০১৯ বিশ্বকাপ নিয়ে এ জাতীয় কোনও কিছু আইসিসি শুরু করেনি। ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ বলে এরকম কিছু বেরোলে ফ্রড হিসেবে 0300 123 2040 কন্টাক্ট নম্বর থাকছে।’
আরো পড়ুন: ৩৯ বছর পর আবার বড় পর্দায় ‘উত্তম কুমার’!
বিবৃতিতে আরও বলা হয়েছে , ‘ব্রিটিশ যুক্তরাষ্ট্রের বাইরের যদি কোনো যোগাযোগ নম্বর থাকে তাহলে ICC-Cricket.com সে বিষয়ে অভিযোগ দায়ের করুন। আইসিসি অথবা সিডাব্লুসি ১৯ ই-মেইলের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য জানতে চায় না।’
ইত্তেফাক/বিএএফ
