বাহুবলে ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ২০:৪৯
হবিগঞ্জের বাহুবল উপজেলার ট্র্রাক চাপায় এক ছাত্র নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী বাজারে বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (১২) পুটিজুরী শরত্ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলো।
 
স্থানীয়রা জানান, বিকেলে স্কুল ছুটি শেষে মিজানুর রহমান বাড়ি ফেরার পথে সিলেটগামী একটি ট্রাক নং- ঢাকা মেট্রো- ঢ-১৬-৭১৪৮ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় জনসাধারণ ঘাতক ট্রাকটি আটক করলেও  চালক পালিয়ে যায়।
 
এ ঘটনার খবর পেয়ে স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর থেকে দুইঘণ্টমহাসড়ক অবরোধ করে রাখে জনতা।
 বাহুবল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।