অপুষ্টিতে ঘোড়াঘাটের দুই হাজার শিশু

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ০১:৫৪

অসচেতনতা, দারিদ্র্য, অযত্ন এবং অবহেলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অপুষ্টিতে ভুগছে ২ হাজার ১৯১ জন শিশু। যাদের বয়স ৫ বছর। ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ডভিশন ২০১৪ সালের ডিসেম্বর মাসে উপজেলার ৪টি ইউনিয়নের ৫৫টি গ্রামে জরিপ নিয়ে এ তথ্য প্রকাশ করেছেন এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের  হেলথ অর্গানাইজার সুশান্ত রায়। ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ২০১৪ সালের ডিসেম্বর মাসে ৫৫টি গ্রামে জরিপের ভিত্তিতে যে তথ্য প্রকাশ করেছেন তাতে দেখা যায় উপজেলার ৪টি ইউনিয়নে ৫৫টি গ্রামে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ৪ হাজার ৮২ জন। এর মধ্যে কম অপুষ্ট ৭২৭ জন, মাঝারি ৯৬১ জন এবং মারাত্মক অপুষ্ট ৫০৩ জন।

ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন জানান, ঘোড়াঘাট এডিপি শিশুদের এ তথ্য পাওয়ার পরেই পুষ্টির ওপর সচেতনতার জন্য উপজেলার ৪টি ইউনিয়নে ৫৫টি গ্রামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের জন্য বর্ণাঢ্য ভ্যান র্যালি ও জারি গানের আয়োজন করে গত ২৯ ও ৩০ মার্চ পুষ্টির উপর বিভিন্ন গ্রাম, জনবহুল স্থানগুলোতে ব্যাপক প্রচার চালায়। এ প্রচার অভিযানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিকসহ সমাজসেবকরাও অংশগ্রহণ করে।