মাদারীপুরে বুধবার বজ্রপাতে ২ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে একজন নারীশ্রমিক ও অন্যজন কৃষক।
মাদারীপুরের বিভিন্নস্থানে বুধবার সন্ধ্যার পর ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। বুধবার রাত ১০ টার দিকে বজ্রপাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা এলাকার একটি ইটভাটার নারীশ্রমিক হিমন তারা (৩৮) প্রাণ হারান। তিনি কিশোরগঞ্জ জেলার জয়নাল বেপারীর স্ত্রী।
অপরদিকে শিবচর ইউনিয়নের পূর্ব কাকৈর সরদারকান্দি এলাকার কৃষক সাত্তার মোল্লা (৭০) বুধবার রাতে বজ্রপাতে মারা যান। বৃহস্পতিবার সকালে সাত্তার মোল্লার স্বজনরা বাড়ির কাছের একটি স্কুলের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
-বাসস।
