চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৪:২৫
 
নাটোরের বাগাতিপাড়ায় চুলার আগুনে দ্বগ্ধ হয়ে মিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। মিনা উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামের আতাহার প্রামাণিকের স্ত্রী।
নিহত মিনা বেগমের পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়িতে রান্না করার সময় তার শাড়িতে আগুন ধরে যায়। সে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে থাকলে আগুন শরীরে ছড়িয়ে পড়ে। পরে তাকে পরিবারের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি।