গাইবান্ধার গোবিন্দগঞ্জের ট্রাকের ধাক্কায় খায়রুল (৩৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে বালুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খায়রুল উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দুবলাগাড়ীর রজ্জব আলী পুত্র।
পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া নামক স্থানে বগুড়ামুখী একটি অটোরিকশাটিকে চাপা দিলে খায়রুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
