এই সময়ের ছড়া

বইমেলার কাহন

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:১২

একুশ এলে অনেক লেখক

হঠাত্ করে গজায়,

বইমেলাতে মিষ্টি কথায়

পাঠক ক্রেতা ভজায়।

 

ভাবখানা তার কে ঠেকাবে

রবীন্দ্রনাথ ঠাকুর?

ছিলেন তিনি এক সময়ে

বন্ধু আমার কাকুর।

 

নজরুল নেই, হুমায়ূন তো

আসবে না আর ফিরে,

অটোগ্রাফ একাই দেব

পাঠককুলের ভিড়ে।

 

যা খুশি তাই লিখব আমি

লেখক হব নামি দামি।

ফেসবুকে পোস্ট করব শত লেখা,

লাইক কমেন্টস্ করবে কুহুকেকা।

 

ছন্দটন্দ ওসব এখন বাসি,

রাতারাতি নাম কামাতে

বইমেলাতে আসি।