কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৭:২৬
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মণাধীন ব্রিজে পানি দেবার জন্য বৈদ্যুতিক মোটরচালাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জামাল হাওলাদার (৪৫) নামে এক নির্মান শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার উপজেলার পারকোনা নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।
 
কোটালীপাড়া থানার এসআই ওমর আলী হোসেন শহিদী বলেন, কোটালীপাড়া-রাজৈর সড়কের পারকোনা খালের উপরে নির্মাণাধীন ব্রিজে পানি দেবার জন্য মটর চালাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জামাল গুরুতর আহত হয়। আহত জামালকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তার লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
নিহত জামাল হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাস কাঠী গ্রামের ইছহাক হাওলাদারের ছেলে।