রাজশাহীতে ওরিয়েন্টেশনে অভিমত-

‘ব্রেস্ট ফিডিংয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়’

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৮:৪৪
দেশে প্রায় ছয় লাখ নারী ক্যান্সার রোগির মধ্যে ২৭ পথকে ২৮ শতাংশই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর যে কয়টি কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, তার অন্যতম হলো ব্রেস্ট ফিডিং না করানো, অর্থাৎ শিশুকে বুকের দুধ না   দেয়া। 
বৃহস্পতিবার রাজশাহী নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগারে সাংবাদিকদের ওরিয়েন্টেশনে এই তথ্য জানায় বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। 
অনুষ্ঠানে জানানো হয়, মা তার শিশুকে বুকের দুধ না পান করানোর কারণে নিজে যেমন স্তন ক্যান্সারের ঝুঁকি নিচ্ছেন, তেমনি রোগ প্রতিরোধসহ নানা ধরণের জটিল রোগ সংক্রমণের দিকে ঠেলে দিচ্ছেন তার প্রিয় সন্তানকেও।
বিশেষজ্ঞরা বলেন, অনেক মা ভুল ধারণা থেকে শিশুকে বুকের দুধ থেকে বঞ্চিত করেন। এতে মা নিজেও ঝুঁকিতে পড়েন এবং শিশুটিকেও ক্ষতির দিকে ঠেলে দেন। শিশুকে বুকের দুধ খাওয়ালে মেয়েদের বক্ষ সৌন্দর্য নষ্ট হয় না; বরং না খাওয়ালে বেস্ট্র ক্যান্সার ঝুঁকি থাকে অনেক বেশি।
উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক। প্রধান অতিথি ছিলেন কলামিস্ট প্রশান্ত সাহা। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী তাজুল ইসলাম। সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আহমেদ শফিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উন্নয়নকর্মী দেববশিষ প্রামাণিক দেবু।
বক্তারা বলেন, অতি ফ্যাশন সচেতনতা, অসচেনতা স্বাস্থ্যগত প্রকৃতির ওপর নির্ভর করে বক্ষ সৌন্দর্য। বংশগতি ও হরমোনের প্রভাবে বক্ষ সৌন্দর্যে ভিন্নতা আসতে পারে, নষ্টও হতে পারে। কিন্তু শিশুকে বুকের দুধ খাওয়ালে বক্ষ সৌন্দর্য নষ্ট হতে পারে, এটি একেবারেই ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।