উইন্ডোজ ফোনে ডস অপারেটিং সিস্টেম!

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৯:৩১
 
'ডস' বা 'ডিস্ক অপারেটিং সিস্টেম' মাইক্রোসফটের তৈরি করা প্রথম অপারেটিং সিস্টেম। ১৯৮০-র দশকে জনপ্রিয় কম্পিউটার ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় ছিল এই অপারেটিং সিস্টেম। এবার উইন্ডোজ ফোনের একটি অ্যাপের মাধ্যমে সেই ডস অপারেটিং সিস্টেমের স্মৃতি ব্যবহারকারীদের কাছে ফিরিয়ে আনল মাইক্রোসফট। অ্যাপটির সাহায্যে কি বোর্ড কমান্ড ব্যবহার করে নানা কাজ করা যাবে উইন্ডোজ ফোনে। আর এতে ব্যবহারকারীরাও হয়ত ফিরে পেতে পারেন তাদের দুই দশক পুরোনো কোন স্মৃতি।
আইকন নির্ভর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস আসার পর থেকে এই অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা কমতে থাকে। এমনকি ২০০০ সালের গোড়ার দিকেও ডসের মাধ্যমে কম্পিউটারে হাতে খড়ি নিয়েছেন অনেকেই। মনিটরের কালো ব্যাকগ্রাউন্ডে কি-বোর্ড ব্যবহার করে মুখস্থ কমান্ড টাইপ করে কাজ করতে হত ডস-নির্ভর সফটওয়্যারগুলোতে।
এর প্রথম সংস্করণ ১৯৮১ সালে বাজারে ছাড়া হয়। ২০০০ সাল পর্যন্ত এর আটটি সংস্করণ বের হয়। সূত্র- দ্য ভার্জ