কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার বিকালে মৌলভী পাড়ার ১নং স্লুইচগেইট এলাকায় ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ সদর বিওপির সুবেদার মো. ফজলু রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে। তার পাশাপাশি মরণ নেশা ইয়াবা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।
