নাশকতার মামলায় ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও বিএনপি’র সদর উপজেলা সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে পুলিশ উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতার ৪টি মামলা রয়েছে বলে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান। কামাল আজাদ পান্নুকে সন্ধ্যার দিকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও নাশকতার মামলা আছে বলে পুলিশ সুপার আরো জানিয়েছেন।
তারা দু’জনে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
