প্রযুক্তি ব্যক্তিত্ব: ড্যানিয়েল বানটেন বেরি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৩:১৪

পুরুষদের থেকে তুলনামূলকভাবে কম হলেও তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে নারীদের অনেকেই পথিকৃতের ভূমিকা পালন করে গেছেন। তাদেরই একজন ড্যানিয়েল বানটেন বেরি। ১৯৪৯ সালের ১৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা বানটেন বেরি মূলত একজন কম্পিউটার গেম ডিজাইনার ও প্রোগ্রামার। ১৯৭৪ সালে তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি গ্রহণ করলেও ওই সময়েই শখের বশে টেক্সট-নির্ভর ভিডিও গেম তৈরি করতে থাকেন। অ্যাপল ২-এর জন্য ‘হুইলার ডিলারস’ তৈরির মাধ্যমে তার গেমের রাজত্বে প্রবেশ। তবে ১৯৮৩ সালে তার তৈরি ‘মিউল (M.U.L.E.)’ গেমটির কারণেই তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। প্রথম প্রজন্মের প্রভাবশালী মাল্টিপ্লেয়ার গেমের মধ্যে অন্যতম এই গেমটি। এর পরে আরও বেশ কয়েকটি জনপ্রিয় গেম তৈরি করেন তিনি। প্রতিভাবান এই গেম ডিজাইনার ১৯৯৮ সালে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।