ব্রেক্সিটের প্রভাব ব্রিটেনের ফুল ব্যবসায়

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:১৭

ব্রিটেনের ফুল খামারিদের মধ্যে ভয় বাড়ছে তাদের ফুলের ব্যবসা নিয়ে। ফুল ব্যবসায়ীরা বলছেন, যদি কোনো প্রস্থান চুক্তি ছাড়া আগামী ২৯ মার্চ ইইউ (ইউরোপিয় ইউনিয়ন) থেকে ব্রিটেন বেরিয়ে আসে, তাহলে ইউরোপীয় বন্দরগুলোয় তাদের ফুলের চালান দিনের পর দিন আটকে থাকতে পারে। আর চালানে বিলম্ব হলে পুরো রফতানিই বন্ধ হয়ে যাবে। এতে দেশটির ফুল ব্যবসায়ীদের একটি বড় অংশ বড় ধরনের লোকসানে পড়বেন। কারণ ব্রিটেনের বেশিরভাগ ফুল ইইউ’র বিভিন্ন দেশে রপ্তানি হয়।