সাভারে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৩:০৮
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে পরিত্যক্ত গ্রেনেডের বিস্ফোরণে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিরুলিয়ার ভোমকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-১০ বছর বয়সী হূদয় ও শুভ্র।
স্থানীয়রা জানায়, বিকালে বিরুলিয়ার ভোমকা গ্রামের একটি খেলার মাঠে খেলা করছিল হূদয়, শুভসহ তাদের কয়েকজন বন্ধু। খেলা শেষে একটি পরিত্যক্ত গ্রেনেড পেয়ে তা তুলে নিয়ে খেলার বস্তু মনে করে হাতাতে থাকে শুভ। এসময় অন্যরাও তার সাথেই ছিল। কিছুক্ষণ পরেই শুভর হাতে থাকা গ্রেনেডটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যায় শুভ।