চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে পণ্যবাহী একটি লাইটার জাহাজ অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় আংশিক ডুবে গেছে। শুক্রবার সকালে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচর এলাকায় এই ঘটনা ঘটে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা জানন, সকাল সাড়ে ৮টার দিকে ‘সালমান-সেলিম’ নামে ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ভুট্টাবোঝাই ‘মারমেক-২’ নামে ওই জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ‘মারমেক-২’ আংশিক ডুবে যায়।
