একাত্তরের ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত বিশেষ স্মারক মুদ্রা অবমুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংক এ স্মারক অবমুক্ত করবে। মুদ্রার প্রাথমিক নকশা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভংকর সাহা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিজাইনটি বাংলাদেশ ব্যাংকের নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের পর নকশাটি প্রধানমন্ত্রীকেও দেখানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তৈরি হবে মুদ্রা তৈরির কাজ।
