কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজারগামী স্পেশাল সার্ভিসে তল্লাসী চালিয়ে ১,৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বিজিবি’র সুবেদার আব্দুল্লাহ আল মুসা জানান, গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
